চকরিয়ায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০৯:০২

কক্সবাজারের চকরিয়ায়  বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবদুল মোনাফ (৩০) ও আজিজুর রহমান (২৮)।

পুলিশ জানায়, রাতে কক্সবাজার থেকে মারসা পরিবহনের একটি বাস চট্টগ্রাম আসছিল। গয়ালমারা এলাকায় মোটরসাইকেলটি বাসটিকে অতিক্রম করার চেষ্টা করে।  এসময় ওই বাসের ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দিবস আজ

চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হারাধন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম