আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের মেঘেরকান্দা গ্রামের মাদকাসক্ত স্বামীর হাতে গতকাল বৃহস্পতিবার নৃশংসভাবে খুন হয়েছেন স্ত্রী মীনা আক্তার (৪০)। পুলিশ স্বামী আবু লেইছকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশসূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গতকাল বিকালে মাদকাসক্ত আবু লেইছ একটি লোহার রড মীনার বুকে ঢুকিয়ে দেয়। আশপাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে আটপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
