সাতক্ষীরার তালায় একটি কাঁকড়ার খামারে শত্রুতাবশত বিষ প্রয়োগ করা হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের কাঁকড়া মরে গেছে। গত বুধবার রাতে উপজেলার বালিয়া দাখিল মাদ্রাসার সামনে অবস্থিত সিদ্দিক কাঁকড়া খামারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় খামারের মালিক জুলফিকার আলী বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে তালা থানায় একটি মামলা করেছেন।
জুলফিকার আলী বলেন, পারিবারিক শত্রুতাবশত প্রতিপক্ষরা বিষ প্রয়োগ করেছে। একটি এনজিওর কাছ থেকে টাকা নিয়ে খামারটি করেছিলাম। বিষ প্রয়োগের কারণে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ৮শ কেজি কাঁকড়া মারা গেছে।
