মাগুরায় বীজ মেলা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৩৬
শতাধিক বিলুপ্ত প্রজাতির দেশি ধানের বীজ নিয়ে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়ন পরিষদ মাঠে সোমবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বীজ মেলা। এসোসিয়েশন ফর সাসটেইনেবল ডেভলপমেন্ট ইন বাংলাদেশ-এসডিএস নামের বেসরকারি সংস্থা এই ব্যতিক্রমী বীজ মেলার আয়োজন করে। সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোখলেছুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন বিভাগের উপ-পরিচালক ফাতেমা ওয়াদুদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী, জেলা এনজিও সমন্বয়কারী মো. আব্দুল হালিম। বক্তব্য রাখেন বেরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহব্বত হোসেন, অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, আব্দুর রাজ্জাক, শেখ শহিদুল ইসলাম, কল্যাণী বিশ্বাস, আব্দুল মান্নান, কৃষক গৌরপদ বিশ্বাস, আব্দুল গফুর, আবুল বাশার। এসডিএস দীর্ঘদিন যাবত্ জীব বৈচিত্র্য রক্ষায় কৃষকদের করণীয় বিষয়ে উদ্বুদ্ধকরণের পাশাপাশি বিলুপ্ত প্রায় বিভিন্ন জাতের দেশি ধানের বীজ কৃষক পর্যায়ে সংরক্ষণ করে সেগুলো আবার মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে।