মাদারীপুরের কালকিনিতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জহিরুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে কালকিনি উপজেলার উত্তর চর আইড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, র্যাবের একটি দল চর আইড়কান্দি গ্রামে মাদক উদ্ধারে যায়। র্যাবের উপস্থিতি টের গেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিতে জহিরুল ইসলাম নিহত হন। জহিরুল উপজেলার বড় চরকয়ারিয়া গ্রামের সোহরাব খানের ছেলে।
আরো পড়ুন : প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৭ মে শুরু
তিনি আরো জানান, জহিরুল দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে কালকিনিসহ বিভিন্ন থানায় মাদক ও অস্ত্র আইনের ৯টি মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
