নারীর উন্নয়ন বিষয়ে কর্মশালা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৩৮
জয়পুরহাটের মঙ্গলবাড়িতে নারী নির্যাতন, বাল্য বিবাহ ও হিল্লা বিয়ে প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি নারী উন্নয়ন সংস্থা আলোকিত মানুষ প্রকল্পের উদ্যোগে সম্প্রতি এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মূল আলোচক ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর জুলেখা আখতার। এতে সংগঠনের আলোকিত মানুষ প্রকল্পের আওতায় এলাকার ৯৬ জন নারীর বাল্য ও হিল্লা বিয়ে প্রতিরোধ ছাড়াও ১ হাজার ৪৭৬ জন নির্যাতিত নারীকে কাউন্সিলিং সেবা, ৪১৭ জনকে চিকিত্সা সেবা, ২৫৯ জনকে আইনী সহায়তা এবং সালিশের মাধ্যমে ১১০ জন নারীর পারিবারিক সমস্যা সমাধান করার কথা কর্মশালায় উল্লেখ করা হয়। কর্মশালায় আলোচনা পর্বে অংশ নেন সাংবাদিক মোস্তাকিম ফাররোখ, রফিকুল ইসলাম রফিক, তপন কুমার খাঁ, মাজেদ রহমান ও আলমগীর চৌধুরী। এতে জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন।