পঞ্চগড়ে শিশুশ্রম প্রতিরোধে কর্মশালা

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৪০
ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধে এক কর্মশালা গত রবিবার পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ হলরুমে ওই কর্মশালার আয়োজন করে ক্লিন নেটওয়ার্ক পঞ্চগড় জেলা কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া। বক্তব্য দেন পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, পঞ্চগড় চেম্বারের প্রেসিডেন্ট ইকবাল কায়সার মিন্টু, ক্লিন নেটওয়ার্কের সদস্য সচিব ও পরস্পর-এর নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী প্রমুখ।