পিরোজপুরের কাউখালীতে গতকাল রবিবার বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ কেন্টিনে মহিলা পরিষদের সভানেত্রী জাহানূর বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা সুনন্দা সমদ্দার, কাউখালী প্রেসক্লাব সভাপতি রবিউল হাসান রবিন প্রমুখ।
