মাধ্যমিক উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক আয়োজিত ঢাকা মহানগরী জোন আন্তঃকলেজ বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০১২-১৩ তে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ প্রথমবারের মতো অংশ নিয়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়া ক্যামব্রিয়ান মোট তিনটি ইভেন্টে প্রথমস্থান ও রিলে দৌড়ে দ্বিতীয় স্থান অর্জন করে। আলামিন হক অপু হাই জাম্পে প্রথম, সায়মা আফরোজ আশা শর্টপুটে প্রথম ও বর্শা নিক্ষেপে প্রথম এবং চারশত মিটার রিলে দৌড়ে আয়শা নাছরিন, খুরশীদ জাহান, শামীমা জাহান ও জান্নাতুল ফেরদৌস দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেন। এই প্রতিযোগিতায় ক্রীড়া শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তৌকির আহমেদ এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির কো-অর্ডিনেটর এইচসি সরকার।
শুধু এখানেই শেষ নয়, অতীতেও ঢাকায় কুলাইন এসি স্কুল রাগবি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের রাগবি দল। গত ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ২২-১০ পয়েন্টে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফুটবল, ক্রিকেট, টেনিস ও টেবিল টেনিসের মতো বিভিন্ন খেলাধুলায়ও ক্যামব্রিয়ানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া এখানকার শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্যামব্রিয়ান শিশু-কিশোর ম্যাগাজিন, স্কুল-কলেজ ম্যাগাজিন। যেখানে শিক্ষার্থীরা নিয়মিত লেখার সুযোগ পেয়ে থাকে।
তাই পড়ালেখার পাশাপাশি নাচে, গানে, লেখায় রেখায়; এমনকি আবৃত্তি, নাটক ও খেলাধুলাসহ যাবতীয় শিক্ষামূলক কার্যক্রমে ক্যামব্রিয়ানের শিক্ষার্থীদের রয়েছে একচ্ছত্র দখল এবং সেটা দেশের সীমানা পেরিয়ে বিদেশেও। ক্যামব্রিয়ানের শিক্ষার্থীরা দাপিয়ে বেড়াচ্ছে জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ এবং অর্জন করছে ঈর্ষণীয় সাফল্য। যে সাফল্যে ক্যামব্রিয়ানের পাশাপাশি দেশও গর্বিত হচ্ছে, ওরা হয়ে উঠছে আরও আত্মবিশ্বাসী। ফলে এটা অনস্বীকার্য যে, ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি দেশের সীমানা পেরিয়ে আর্ন্তজাতিক অঙ্গনেও বাংলাদেশকে উপস্থাপন করছে।
গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ভারতের সিমলায় (হিমাচল প্রদেশ) অনুষ্ঠিত হলো ১৫তম বিশ্ব নারী লোকনৃত্য প্রতিযোগিতা ২০১২। এতে ঢাকার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ যুগ্মভাবে ২য় স্থান অর্জন করেছে। অপর ২য় স্থান অর্জনকারী দেশটি হলো শ্রীলঙ্কা। উল্লেখ্য, এ আন্তর্জাতিক লোকনৃত্য উত্সবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫৪টি দলের নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করে। চারুক্যাসল ফাউন্ডেশন (ঘাজিয়াবাদ এবং সিমলা) ভাষা ও সংস্কৃতি (হিমাচল প্রদেশ) এবং ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে এটির আয়োজন করে।
এর আগে গত বছরের ১৫ থাইল্যান্ডের সুরিনে অনুষ্ঠিত সপ্তম সুরিন আন্তর্জাতিক লোকনৃত্য উত্সব ২০১২-তে অংশগ্রহণ করে ১৪টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে ক্যামব্রিয়ান। নেপালের ৬ষ্ঠ আর্ন্তজাতিক লোকনৃত্য উত্সব ২০১২-তে অংশগ্রহণ করে ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি অর্জন করে বেস্ট পারফর্মারস অ্যাওয়ার্ড। এ বিষয়ে আরও জানতে কথা বলতে পারেন ৯৮৮১৩৫৫, ০১৭২০৫৫৭১৬০ এই নম্বরে।
ক্যামব্রিয়ান কলেজের চেয়ারম্যান লায়ন এম.কে বাশার পিএমজেএফ’র পৃষ্ঠপোষকতা ও নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে ক্যামব্রিয়ান কারচারাল একাডেমি। যোগাযোগ :প্লট-০২, গুলশান সার্কেল-০২, ঢাকা।
