রিজেন্ট এয়ারওয়েজের সঙ্গে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের একটি দ্বিপাক্ষীয় চুক্তি গত ২৯ ডিসেম্বর সম্পন্ন হয়। চুক্তি সম্পাদন করেন রিজেন্ট এয়ারওয়েজের পক্ষে সিইও ইমরান আসিফ এবং ইউনাইটেড কলেজ অব এভিয়েশন, সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আলী। এ ছাড়াও অনুষ্ঠানে আরও অনেকেই অংশগ্রহণ করেছেন। রিজেন্ট এয়ারওয়েজ ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক, অন জব ট্রেনিংসহ আরও বেশ কিছু বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করে থাকে। উল্লেখ্য ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট আন্তর্জাতিক মানের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে এ দেশে পরিচালনা করেছে এই বিশেষ কোর্স। প্রতিষ্ঠানটি পরিচালনা করছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, হায়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এ সংক্রান্ত আরও তথ্য জানতে যোগাযোগ করতে পারেন ৭৯১১৮৩১, ০১৭৪৯৩০৬০৯০ এই নম্বর দুটিতে। এ ছাড়া এরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, এভিয়েশন ম্যানেজমেন্ট, এয়ার হোস্টেস ও কেবিন ক্রু, ই-টিকেটিং, ফ্লাইট অফিসার’স লাইসেন্স, ইএএসএ পার্ট ৬৬, এলডব্লিউটিআর প্রভৃতি কোর্স পরিচালনা করছে। কলেজটির অনুমোদন রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়, কারিগরী শিক্ষা বোর্ড, ওয়েস্টকোস্ট ইউনিভার্সিটি পানামা, এডেক্সেল, কালিফোর্নিয়া ইউনিভার্সিটি, ইবিএস ইউনিভার্সিটি, এয়ার ক্রু ফ্লাইট একাডেমি পিলিপাইন, অস্ট্রেলিয়ান উইংস একাডেমি, গ্রিনসিটি ইন্টারন্যাশনাল কলেজ মালেশিয়া, বাংলাদেশ ফ্লাইং একাডেমি প্রভৃতি থেকে। যোগাযোগ :বাড়ি-১৬, রোড-৪, সেক্টর-৩ উত্তরা মডেল টাউন, ঢাকা।
