পেশাভিত্তিক কোর্স শেষে নিজের ক্যারিয়ার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৪৫
প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে প্রমাণ করতে প্রয়োজন কিছু বাড়তি যোগ্যতা। এর জন্য একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়। শুধু গ্র্যাজুয়েশন থাকলে যেকোনো ভালো চাকরি পাওয়া অনেকটাই কষ্টকর হয়ে পড়ে। তাই প্রয়োজন হয় পেশাভিত্তিক কিছু কোর্স সম্পন্ন করার। এতে যেমন ভালো চাকরি পাওয়ার সুবিধা হয়, তেমনি সম্ভব হয় চাকরি ক্ষেত্রে উন্নতি করা। বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ৬ মাস ও ১ বছর মেয়াদি কোর্সের মাধ্যমে দশ বছর যাবত্ গড়ে তুলেছে এমনই সব দক্ষ জনশক্তি। বর্তমানে বিআইএইচআরএম অত্যন্ত চাহিদাসম্পন্ন পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এইচআরএম, প্রফেশনাল এমবিএ ইন এইচআরএম, পিজিডি ইন কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, পিজিডি ইন সাপ্লাইচেইন ম্যানেজমেন্ট, ডিপ্লোমা ইন বিজনেস ইংলিশ এ সকল কোর্সগুলো পরিচালনা করছে। বর্তমানে চাকরির বাজারে এইচআর প্রফেশনালদের রয়েছে অনেক চাহিদা। প্রায় সকল শ্রেণীর শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হচ্ছে এইচআর বিভাগ। আর এই সকল প্রতিষ্ঠানের অন্যতম বিআইএইচআরএম। একটি দেশের মানব সম্পদই বেশি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচিত হয়। কারণ মানুষ ছাড়া কোনো কাজই করা সম্ভব নয়। আবার যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রয়োজন পড়ে দক্ষ জনশক্তির। যেকোনো প্রতিষ্ঠানের সফলতার জন্য যেমন প্রয়োজন যন্ত্রপাতির তার থেকেও বেশি প্রয়োজন লোকবল। তাই এইচআর ব্যবস্থ্াপক হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে অনার্স কিংবা বিবিএ শুরু করার পরপরই পড়াশোানার পাশাপাশি বিভিন্ন কোর্স করতে পারে। মানবসম্পদ ব্যবস্থাপনা একটি উন্নতমানের পেশা হিসেবে স্বীকৃত এ পেশায় একদিকে যেমন ব্যক্তিগত সম্ভাবনা রয়েছে, তেমনি পাওয়া যাবে মানুষের সেবা করার সুযোগ। যারা বিবিএ-এমবিএ শেষ করছে তাদের একটু বেশি অগ্রাধিকার দেওয়া হয় এ ক্ষেত্রে। সাধারণ প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন লোকজন বিভিন্ন পরিবেশ থেকে আসে। তাদের সঠিক ব্যবস্থাপনার আওতায় এনে সুষ্ঠুভাবে কর্মপরিবেশন উন্নয়ন করতে পারবে তারাই এ পেশায় সফল হবে। বিআইএইআরএম দেশের একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান, যা এইচআরএম-এ ক্যারিয়ার গড়তে সবচেয়ে বেশি সহায়ক হিসেবে কাজ করছে। কারণ এখানে রয়েছে সর্বোচ্চ মানের শিক্ষক, যারা দেশের বড় বড় কোম্পানিতে ব্যবস্থাপক অথবা প্রতিষ্ঠানের এইচআরএম বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠানটি বছরের বিভিন্ন সময়ে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনারের আয়োজন করে থাকে। যা ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে রয়েছে পদ্ধতি ও ক্লাসভিত্তিক কোর্স। ছাত্রছাত্রীদের যুগের চাহিদা অনুযায়ী পাঠদান এবং সাফল্য অর্জনে সহায়তাই এ প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য । যোগাযোগ :৯ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা।