কেউই র্যাগিংয়ের শিকার হতে চায় না। আবার এটাও সত্য যে, কেউ কেউ র্যাগিং করে ব্যাপক আনন্দ পায়। তারা মনে করেন, র্যাগিং করার মধ্য দিয়ে নিজেকে বুদ্ধিমান হিসেবে প্রমাণ করা যায়—এটা সম্পূর্ণ ভুল। এই ভুল ধারণাটি অনেকের মাঝে সুপ্ত থাকে। আসুন জেনে নিই, এই নেতিবাচক প্রবণতা আপনার মাঝে কতটুকু আছে?
১. পাশের বাড়ির বাচ্চাটা আপনাদের বাসায় খেলতে এলে আপনি—
ক. ওকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে নিজের কাজ করতে থাকেন।
খ. বাচ্চাটাকে আদর করে কাছে ডেকে দু-চারটা গালাগালি শিখিয়ে দেন।
গ. বাচ্চাটাকে আদর করার পাশাপাশি চকোলেট, বিস্কিট কিনে দেন।
২. বন্ধুর প্রোফাইল হ্যাক করে কেউ বাজে ছবি আপলোড করলে আপনি—
ক. বন্ধুকে লোক দেখানো সান্ত্বনা দেখানোর পাশাপাশি ওর প্রোফাইলটাও এক নজরে দেখে নেন।
খ. বন্ধুকে ব্যাপারটা পুলিশের কাছে ইনফর্ম করার কথা বলার পাশাপাশি নিজেও ওর সাথে যান।
গ. আসলে ওর প্রোফাইলটার হ্যাকার স্বয়ং আপনিই কী না!
৩. কারও বিপক্ষে বদলা নেওয়ার ইচ্ছা হলে—
ক. ধীরস্থির হয়ে ঠাণ্ডা মাথায় হিসেব করে প্ল্যান করেন।
খ. মজা দেখানোর জন্য প্রচণ্ড উত্তেজিত হয়ে উঠেন।
গ. বদলা নেওয়ার কথা ভাবছেন—এটা ভেবেই অনুতপ্ত হন।
৪. রাস্তায় আপনার ফেলা কলার খোসায় কেউ আছাড় খেয়ে পড়ে গেলে তখন আপনি—
ক. ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেলার জন্য অনুতপ্ত হন।
খ. তাকে সাহায্য করলেও নিজের খোসাটা ফেলার কথা গোপন রাখেন।
গ. খুব উচ্চৈঃস্বরে হেসে উঠবেন।
৫. কোনো ভীতু বন্ধুর সাথে সিনেমা দেখতে বসলে আপনি তখন—
ক. ঘরের সবক’টা লাইট জ্বালিয়ে রাখেন, যাতে সে ভয় না পায়।
খ. ভূত বলে কিছু নেই বললেও আপনিও যে ভয় পাচ্ছেন এমনটা বোঝাতে চান।
গ. রুমের লাইট অফ রাখার পাশাপাশি ভৌতিক আওয়াজ সৃষ্টি করে তাকে ভয় দেখানোর চেষ্টা করেন।
৬. অদৃশ্য হওয়া যায় এমন আংটি কুড়িয়ে পেলে, আপনি তখন—
ক. অদৃশ্য হয়ে বন্ধুদের সকল হাঁড়ির খবর জানার চেষ্টা করবেন।
খ. অদৃশ্য হয়ে কেবল শত্রুদের নাড়ি নক্ষত্র জেনে নেবেন।
গ. আংটিটির মালিককে খুঁজবেন, না পেলে পুলিশকে জানাবেন।
ফলাফল
৫-১০ :আপনি নিঃসন্দেহে বাজে লোক নন। কাউকে র্যাগ দিতে পারেন না, কিন্তু কেউ আপনাকে র্যাগ দিলে?
১১-১৫ :একটু-আধটু র্যাগ আপনি ইচ্ছে হলেই কাউকে দিতে পারেন। অবশ্য এতে শুধু মজা নেওয়াটাই আপনার উদ্দেশ্য থাকে।
১৫-২০ :নিজে যদি কন্ট্রোল করতে পারেন তো ভালো। নতুবা লোকজনকে পরামর্শ দিন, যাতে তারা আপনার কাছে না ঘেঁষে!
আপনার স্কোর
ক খ গ
১. ২ ৩ ১
২. ২ ১ ৩
৩. ৩ ২ ১
৪. ১ ২ ৩
৫. ১ ২ ৩
৬. ৩ ২ ১
