তারুণ্যের অন্যলোক

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ১৯:৪৮
গ্রন্থনা :সাজেদুল ইসলাম শুভ্র প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্ শো না র গা ন দ্বিতীয়া শিল্পী :মিফতাহ জামান প্রকাশক :অগ্নিবীণা গানের কথা :তরুণ গায়ক মিফতাহ’র দ্বিতীয় অ্যালবাম ‘দ্বিতীয়া’। অ্যালবামের ১১টি গানের মধ্যে ৯টি গানের সুর করেছেন মিফতাহ নিজে। একটি গানের সুর করেছেন ইমতিয়াজ খান। এ ছাড়া রয়েছে একটি রবীন্দ্রসংগীত। গানগুলো লিখেছেন তুষার হাসান, রাব্বী আহমেদ, ফয়সাল আহমেদ ও ইমতিয়াজ খান। সবগুলো গানে কণ্ঠ দিয়েছেন মিফতাহ। তার সাথে দুটি গানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন কুহু মান্নান। কেন শুনবেন :মিফতাহ’র ভিন্নধারার গানের যারা ভক্ত বনে গেছেন, তাদের তো ভালো লাগবেই। সেই সাথে এই অ্যালবামে বরাবরের মতোই রয়েছে অসাধারণ সব গানের কথা। দে খা র ছ বি নৌকাডুবি পরিচালক :ঋতুপর্ণ ঘোষ ছবির কথা :উপন্যাসে ঘটনা পরম্পরার বদলে চরিত্রের ‘আঁঁতের কথা’ বের করবার রীতি রবীন্দ্রনাথ ‘চোখের বালি’-তে প্রথম প্রয়োগ করেন। স্বাভাবিক ভাবেই তার ঠিক পরের উপন্যাস ‘নৌকাডুবি’-তেও তার রেশ বজায় ছিল। মূল একটিই ঘটনা—বিয়ে করে ফেরার পথে নৌকা ডুবে যাওয়া। তাকে আশ্রয় করে রবীন্দ্রনাথ মূলত চারটি চরিত্রের (রমেশ, কমলা, হেমনলিনী, নলিণাক্ষ) মানসিক নানান টানাপোড়েনকে চিত্রিত করেছেন। সেই উপন্যাসটি অবলম্বনে এবারে পরিচালক ঋতুপর্ণ ঘোষ-এর চলচ্চিত্র ‘নৌকাডুবি । কেন দেখবেন :ছবির দর্শকেরা কিন্তু একেবারেই নতুন এক ঋতুপর্ণকে পাবেন। ‘মূলধারা’-র বাণিজ্যিক ছবির বাইরে এ ধরনের চেষ্টা খুবই প্রশংসনীয়। ত থ্য ক ণি কা কলম কাহিনী ১৮৮৮ সালে। সে সময় জন লাউড নামে আমেরিকার এক চামড়া ব্যবসায়ী প্রথম এক ধরনের বলপয়েন্ট কলম উদ্ভাবন করে প্যাটেন্ট নেন। সেই কলমের একটি ছোট খোপে তরল কালি রাখা হতো। সেখান থেকে কালি কলমের মাথায় নেমে আসত। জন লাউডের পরবর্তী ত্রিশ বছরে আরও ৩৫০টি বলপয়েন্ট কলমের প্যাটেন্ট গ্রহণ করেন নানা দেশের আবিষ্কারকরা। হাঙ্গেরিতে লেডিসলাস বিরো ও জর্জ নামে দুই ভাই বাস করতেন। ১৯৩৫ সালে তারা সত্যিকার অর্থে একটি উন্নতমানের বলপয়েন্ট কলম আবিষ্কার করেন। সেখানে দু’ভাইয়ের সঙ্গে পরিচয় হয় আর্জেন্টিনার প্রেসিডেন্ট অগাস্টিন জাস্টোর। বলপয়েন্ট কলম দেখে জাস্টো চমত্কৃত হন। তিনি দু’ভাইকে আমন্ত্রণ জানান আর্জেন্টিনায় এই কলম উত্পাদনের কারখানা প্রতিষ্ঠার জন্য। এভাবেই আজকের অবস্থানে এসেছে কলম। স ফ ল দে র স্ব প্ন গাঁ থা সুনীল গঙ্গোপাধ্যায় সাহিত্যে সত্যিকারের বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। প্রথম ভালোবাসা ছিল তার কবিতা। গল্প, কবিতা, উপন্যাস নিয়ে তার বইয়ের সংখ্যা দুশোরও বেশি। আধা-বোহেমিয়ান জীবন যাত্রার সঙ্গে তিনি অবাধে মেলাতে পেরেছিলেন প্রাতিষ্ঠানিক দায়িত্ব। দেশ পত্রিকার সম্পাদকীয় বিভাগে কাজ করেছেন, সাংবাদিকতা করেছেন, জীবনের শেষ চার বছর সাহিত্য আকাদেমির সভাপতির দায়িত্ব সামলেছেন। উনিশশো পঁয়ষট্টি সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম উপন্যাস ‘আত্মপ্রকাশ’। শিশু ও কিশোর সাহিত্যে তার সৃষ্ট ‘কাকাবাবু’ও অনেক বিখ্যাত। বাংলাদেশের ফরিদপুরে তার জন্ম। কলকাতায় এসেছেন দেশভাগের সময়কার টালমাটাল পরিস্থিতিতে। তরুণকণ্ঠ নিয়ে মতামত প্রকাশে সাহায্য নিতে পারেন জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের। তরুণকণ্ঠের বন্ধু হতে লগ ইন করুন www. facebook . com / torun . kontho