এতিমখানায় আগুন সাত শিশুর মৃত্যু

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:২১
চীনের উত্তরে হেনান প্রদেশে একটি বেসরকারি এতিমখানায় অগ্নিকাণ্ডে সাত শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল আটটা ৩০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। টানা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতিমখানায় কী পরিমাণ শিশু ছিল এবং কতজন হতাহত হয়েছে তা এখনো জানা যায়নি। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। জানা গেছে, আগুনে ঘটনাস্থলেই চার শিশুর মৃত্যু হয়।