বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দক্ষিণ চিংড়াখালী গ্রামে পুলিশ পরিচয়ে একদল ডাকাত গৃহকর্তা আকতারুজ্জামানকে বেধড়ক মারপিট করে লুটপাট করেছে। এদিকে গতকাল শুক্রবার এক ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বুধবার গভীর রাতে ৫/৬ জনের একদল ডাকাত প্রথমে পুলিশ পরিচয়ে দিয়ে ঘর-মালিক আকতারুজ্জামানকে ঘরের দরজা খুলতে বলে। গৃহকর্তা পুলিশের পরিচয় পেয়ে ঘরের দরজা খুলে দিলে মুখোশধারী ডাকাতদলটি ঘরের মধ্যে ঢুকে পড়ে। ডাকাতদল অস্ত্রের মুখে গৃহকর্তা আকতারুজ্জামানকে জিম্মি করে মারপিট করে গুরুতর আহত করে।
