আমাদের দেশের বিদ্যুত্ বিভাগের কিছু সুনাম রয়েছে— যেমন ঘুষ, দুর্নীতি, হয়রানি, ভুতুরে বিদ্যুত্ বিল, মনগড়া মিটার রিডিং, ভুয়া বিদ্যুত্ বিল এবং সেইসঙ্গে রয়েছে বিদ্যুতের অপচয় সিস্টেম লস। তার ওপর দিনের আলোতেও আলোকস্তম্ভের আলো ২৪ ঘণ্টা জ্বলতেই থাকে— যেন কারো কোনো গরজ নেই। চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কৈবল্যধামের এলাকাতে এ অবস্থা দেখা যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শোভন দাশ বাবু, চট্টগ্রাম
