বেড়ি বাঁধের পশ্চিমের নদী বাঁচান

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৫৪
ঢাকার মিরপুরের পশ্চিমে বেড়ি বাঁধ এলাকা হয়ে আশুলিয়ায় যাওয়ার পথে দেখলাম, বালি ফেলে ভরাট করা হচ্ছে নদী। আরেকদিকে মাছের আবাসস্থল জলাশয়ও ভরাট চলছে সমানে। এ অবস্থা দেখে এক পথচারী জানালেন, গাছপালা কেটে বসবাসের প্লট করা হয়েছে কত না জায়গা। ছিল মাছের আবাসস্থল জলাশয়, তাও এখন নেই। সেখানে বহুতল ভবনও গড়ে উঠেছে। এখন দেখছি নদীও ভরাট চলছে। শুধু এই নদী কেন, দেশের কত না স্থানে নদী ভরাট করে আবাসস্থল স্থাপন করা হয়েছে। আর আমরা চিত্কার করছি ‘নদী রক্ষা করো, নদী বাঁচাও’ ইত্যাদি। সংশ্লিষ্ট বিভাগকে বলবো, নদী ভরাট বন্ধের ব্যবস্থা নিন। নদী ও মাছের আবাসস্থল জলাশয় রক্ষা করুন। লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা।