পাবনার চাটমোহর উপজেলার গুমানী নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি ৪০ বছরেও পূরণ হয়নি। নিমাইচড়া ইউনিয়নের গুমানী নদীর বরদানগর-কাটেঙ্গা অথবা বিন্যাবাড়ী-ধানকুনিয়া ঘাটে একটি পাকা সেতু নির্মাণের জন্য নিমাইচড়া ও ছাইকোলা ইউনিয়নের ২৫টি গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ ৩ যুগেরও বেশি সময় ধরে দাবি জানিয়ে আসছেন।
নদীর দু’পাড়ে ১০/১২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এখানে ১০/১১ হাজার শিক্ষার্থী লেখাপড়া করে। তারা জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় যাতায়াত করে থাকে। শুকনো মৌসুমে এলাকাবাসী ২/৩ মাস বাঁশের সাঁকো বানিয়ে যাতায়াত করে থাকেন। প্রতিটি জাতীয় নির্বাচনের আগে সংসদ সদস্য প্রার্থীরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয় না।
