রাষ্ট্রায়ত্ত পাটকল গুলোর লোকসানের কারণ খতিয়ে দেখে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। মঙ্গলবার দুপুরে নরসিংদীর ইউএমসি জুটমিল পরিদর্শন করে মন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
এ সময় তিনি পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি আসন্ন রোজার মধ্যে পরিশোধ করা হবে বলেও জানান। পরে মন্ত্রী নরসিংদীর সাহেপ্রতাবস্থ বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন ইন্সটিটিউট এবং বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট পরিদর্শন করেন।
আরও পড়ুন: মাদরাসা শিক্ষকের লালসার শিকার ছাত্রীর পড়াশোনা বন্ধ, শিক্ষক জেলে
এ সময় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও নরসিংদী সংরক্ষিত নারী আসনের সাংসদ তামান্না নুসরাত বুবলী, সচিব মো. মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম, অতিরিক্ত সচিব আবু বক্কর সিদ্দিক, নরসিংদী পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুল, ইউএমসি জুটমিলের মহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) গাজী শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/অনি
