গাংনীতে হিটস্ট্রোকে একজন কৃষকের মৃত্যু হয়েছে।উপজেলার সীমান্ত এলাকা সহড়াতলা মাদ্রাসাপাড়ার আতাউল হক (৫৫) আজ মঙ্গলবার সকালে ধান ক্ষেতে কাজ করার সময় হিটস্ট্রোকে মারা গেছেন। তিনি সহড়াতলা গ্রামের মৃত হারেজউদ্দীনের ছেলে।
তেতুলবাড়ীয়া ইউপি সদস্য ও সহড়াতলা গ্রামের মেম্বর বজলুল হক জানান, আতাউল হক সকালে ধান ক্ষেতে কাজ করতে গেলে গরম ও তাপদাহে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ‘একদিন প্রধানমন্ত্রীকে ঝালমুড়ি খাওয়াইতে চাই’
কয়েকদিন যাবৎ বৈরী আবহাওয়ায় তাপদাহে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। ঘরের বাইরে যেতে সাহস পাচ্ছেন না গ্রামবাসী। ঠিকমতো ক্লাস করতে পারছে না স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ডায়েরিয়াজনিত রোগে হাসপাতালে শিশুদের ভর্তি বেড়ে গেছে বলে জানা গেছে।
ইত্তেফাক/কেকে
