ম্যাগাজিন বিষয়টা আমাদের কাছে খুব পরিচিত একটা ব্যপার। অনেকেই আমরা দেশি ম্যাগাজিন ছাড়াও বিদেশি ম্যাগানিক পড়তে আগ্রহ পাই। কারণ সেখানে অনেক রকম চমকপ্রদ এবং আকর্ষন করার মতো কিছু ব্যাপার থাকে। আমরা অনেকেই হয়তো ইন্টারনেট থেকে এসব ম্যাগাজিন নামিয়ে পড়ি কারণ আমাদের দেশে এধরনের ম্যাগাজিন তেমন একটা পাওয়া যায় না। বিভিন্ন বিষয় নিয়ে এসব ম্যাগাজিনগুলোর মধ্যে, শিশু-কিশোরদের নিয়ে ম্যাগাজিন গুলোও বেশ প্রধান্য পায় পাঠক মহলে। সেমনই একটি ম্যাগাজিন হলো, ‘টিন ভোগ’। এটা মূলত ভোগ ম্যাগাজিনেরই অংশ। টিনেজ কিশোরীদের নিয়ে এ ম্যাগাজিনটি বের হয়। ম্যাগাজিন শুরুর প্রথম এক বছর হলিউডের সব তরুণ শিল্পীদের নিয়ে অলোচনা ছিল। অনেকটা টিন ভোগ হলিউড পার্টির মতো। এ ম্যাগাজিনের উদ্যোক্তা একজন গায়িকা। তিনি অপেরা শোতে গান করেন। মূলত নিউজিল্যান্ডের বাসিন্দা। তিনি সপার্নো গান করেন। ইউরোপের বিভিন্ন রেগুলার কসসার্টের সাথেও তিনি জড়িত। তিনি তার পড়াশোনা জার্মানিতে শেষ করেন। সেখান থেকে রোটারি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্কলারশিপ পান। এরপর পড়তে যান লন্ডনে।
