বিশ্বের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং সাইট ‘ফ্রিল্যান্সার ডট কম’ আয়োজিত লোগো এক্সপোজার প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেছেন শাওন রহমান। পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় আট লাখ। প্রযুক্তির নানা ক্ষেত্র প্রসারিত হওয়ার পাশাপাশি বর্তমানে আমাদের দেশে বেড়েছে প্রযুক্তিভিত্তিক ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজ। আর এ কাজে বর্তমানে আমাদের দেশের তরুণেরা বেশ ভালো করছেন। তবে শুধু আউটসোর্সিং কাজেই নন, দেশের তরুণ প্রযুক্তিপ্রেমীরা এখন নানা ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েও দখল করছেন শীর্ষস্থান। আর এমনই এক প্রতিযোগিতায় ভার্চুয়াল দুনিয়ায় দেশের গৌরবকে অনন্য উচ্চতায় পৌঁছে দিলেন বাংলাদেশি ফ্রিল্যান্সার শাওন রহমান। বিশ্বের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং সাইট ফ্রিল্যান্সার ডট কম আয়োজিত লোগো এক্সপোজার প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে প্রযুক্তিবিশ্বে দেশকে আরও এক ধাপ এগিয়ে দিলেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪৪০টিরও বেশি বিষয় আমরা পেয়েছি, যার মধ্যে শীর্ষ ২০ জনকে প্রাথমিকভাবে বিজয়ী করা হয়। সর্বমোট ২৫ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ছিল পুরো প্রতিযোগিতায়। আর এতে প্রথম হয়ে শাওন রহমান ও তার দল জিতে নেয় ১০ হাজার ডলার। প্রতিযোগিতায় পাকিস্তানের ফ্রিল্যান্সার ওয়াসিম সাজ্জাদ দ্বিতীয় এবং নেপালের ফ্রিল্যান্সার গোরাখনাথ তিমিলসিনা তৃতীয় হয়েছেন।
