গতকাল রবিবার সোনারগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এখানে শুরু হয়েছে। প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের উদ্বোধন করার কথা থাকলেও তার অনুপস্থিতিতে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন।
মেলায় অংশগ্রহণ করে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর (ল্যাট্রিন ব্যবহারে সতর্ক করেন), কাজী ফজলুল হক উইমেন্স কলেজ (ইডিজি) প্লেন্ট, সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, (প্রাকৃতিক রং তৈরি ও ব্যবহার), সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন (সৌরচুল্লী), বৈদ্যার বাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয় (পরিবেশ দূষণ রোধ) প্রভৃতি প্রতিষ্ঠান।
