খুলনার ডিপো থেকে ৩৩ হাজার টন খারাপ ডিজেল সরবরাহ!

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
খুলনার ৩টি ডিপো থেকে বিভিন্ন পাম্পে সরবরাহকৃত প্রায় ৩৩ হাজার টন ডিজেল নিম্নমানের বলে অভিযোগ পাওয়া গেছে। এই ডিজেল অপেক্ষাকৃত ঘোলা ও জমাটবদ্ধ। নিম্নমানের এই তেল ব্যবহারে পাম্প ও গাড়ির যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশংকা করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যে খুলনার ডিপোগুলো থেকে সরবরাহকৃত এই ডিজেলের নমুনা সংগ্রহ করেছে। তবে ডিপো কর্তৃপক্ষ বলছেন, শীতে অত্যধিক ঠাণ্ডার কারণে এমনটি হয়েছে। তাপমাত্রা স্বাভাবিক হয়ে এলে ডিজেলের ঘোলাটে ভাব কেটে যাবে। আর এতে ব্যবহূত গাড়ির যন্ত্রাংশ ক্ষতিরও কোন আশংকা নেই।