বগুড়ায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৮:০১

বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা বন্দরে ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম (৫২) বগুড়া সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির অধীনে মোকামতলা বন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়। 

মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ট্রাফিক ইন্সপেক্টর রাশেদুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে মোকামকতলা বন্দরের সোনাতলা মোড়ে কনস্টেবল নুরুল ইসলাম ডিউটি করছিলেন। এ সময় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে রাশেদুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ছেলের বিয়েতে দাওয়াত দিলেন সোহেল তাজ

সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে তার মৃত্যু হয়। 

ইত্তেফাক/অনি