সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাতে দীর্ঘ ৪ বছর যাবত্ সহকারী কমিশনার (ভূমি) না থাকায় উপজেলা নির্বাহী অফিসারকে এসি ল্যান্ড বা সহকারী কমিশনারের দায়িত্ব পালন করতে হচ্ছে। আর এর ফাঁকে তহসিলদাররা এলাকার অসহায় মানুষের সম্পত্তি খাস খতিয়ানে নেয়ার ভয় দেখিয়ে গণহয়রানি করে চলেছে কানুনগো ভূমি সংক্রান্ত বিভিন্ন তদন্ত ও খাস জমি বন্দোবস্ত দেয়ার কথা বলে অর্থ বাণিজ্য চালিয়ে যাচ্ছে। শ্যামনগরের নির্বাহী কর্মকর্তা তার নিজের দপ্তরের কাজ সম্পন্ন করার পর ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্ব পালন করার। একদিকে উপজেলার ১২টি ইউনিয়নের সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত কাজে হয়রানির শিকার হচ্ছে। অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। শ্যামনগরের মানুষ এর সমাধান চায়।
