কোটালীপাড়ায় স্বর্ণের দোকানে ডাকাতি

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:১১
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩টি স্বর্ণের দোকানসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি সংগঠিত হয়েছে। গত রবিবার রাত ২টার দিকে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ২১ ভরি স্বর্ণ, ৩৫৮ ভরি রূপা, নগদ ৬৭ হাজার টাকা ও ৪৮টি মোবাইল সেট লুটে নেয়। বাজারের ব্যবসায়ী ও বাজার কমিটির উপদেষ্টা সর্বানন্দ বৈদ্য জানান, রাত ২টার দিকে ২০/২৫ জনের একদল সশস্ত্র ডাকাত বাজারের ৯ নাইট গার্ডকে বেঁধে একটি ঘরের মধ্যে আটক করে ডাকাতি শুরু করে। তারা বাজারের রঞ্জন হালদারের শরত্ জুয়েলার্স থেকে ১৬ ভরি সোনা, ৩শ’ ভরি রূপা, অমিও বৈরাগীর শিল্পী জুয়েলার্সের ৪ ভরি সোনা, ৫০ ভরি রূপা, অনিল পোদ্দারের সুপ্রিয়া অলংকার ভান্ডার থেকে ১ ভরি সোনা, ৮ ভরি রূপা, কমল মধুর কাশিশ্বর ডিপার্টমেন্টাল স্টোর থেকে নগদ ৬০ হাজার টাকা, কামরুল খলিফার হ্যালো বাংলা দোকান থেকে ৪৮টি মোবাইল সেট ও নগদ ৭ হাজার টাকা লুটে নেয়। উপজেলার ভাঙ্গারহাট পুলিশ ফাঁড়ির আই সি এস.আই রমেশ চন্দ্র দাস এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।