ফরিদপুরে শিশুর লাশ উদ্ধার

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:২১
ফরিদপুরের সালথা উপজেলায় গতকাল রবিবার সকালে মুন্না শেখ নামে ৫ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। জানা গেছে, শিশুটি রামকান্তপুর ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের কানু শেখের ছেলে। সালথা থানার সেকেন্ড অফিসার মো.ওমর আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পরিবারের পক্ষ থেকে সন্দেহভাজন ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।