দিনাজপুরের ফুলবাড়িতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথভাবে গত শনিবার বিকেলে স্থানীয় নিমতলা মোড়ে গণজাগরণ সভা করে।
ফুলবাড়ি উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক জয় প্রকাশ গুপ্ত’র সভাপতিত্বে গণজাগরণ সভায় বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় সভাপতিমন্ডলীর সদস্য আহসান হাবিব লাবলু, লক্ষ্মী চক্রবর্তী, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশিদ ফিরোজ, সদস্য সৈয়দা পারভীন আক্তার, নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ আবিদ, সিপিবি’র স্থানীয় কমিটির সদস্য এসএম নূরুজ্জামান জামান প্রমুখ।
