নড়াইল-লক্ষীপাশা-কালনা মহাসড়কের কচুবাড়িয়া নামক স্থানে যাত্রীবাহী মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সমীর বিশ্বাস (৪১) নামের একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াইল থেকে যাত্রীবাহী একটি মোটরসাইকেল লক্ষীপাশা আসার পথে কচুবাড়িয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল যাত্রী নড়াইল সদর উপজেলার তালেস্ব ও মাইজপাড়া গ্রামের সনাতন বিশ্বাসের ছেলে স্কুল শিক্ষক সমীর বিশ্বাস নিহত হন। এ সময় আহত হন সবুজ গোলদার (৩০) ও মারুফ (৩৫)। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীকে একদিন ঝালমুড়ি খাওয়াইতে চাই’
লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, ঘাতক পিকআপটি আটকের চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/কেকে
