শেকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ আহত ৭

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
তুচ্ছ ঘটনাকে কেন্দ করে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলে নাজমুল গ্রুপের সাথে দেবাশীষ গ্রুপের এ সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে দেবাশীষ গ্রুপের ৭ জন কর্মী আহত হয়েছে। আহতদের সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওমর ও অনিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সাইন্স ও ভেটোনারী মেডিসিন অনুষদের ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা লেকচার শিট বিতরণ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে পরে আবাসিক হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।