গতকাল সোমবার সকালে আঞ্জুমান মুফিদুল ইসলামের কাকরাইল কার্যালয়ে আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর ভাতাপ্রাপ্ত অসচ্ছল মুক্তিযোদ্ধা ও দুঃস্থ বয়স্কদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি মো. শামসুল হক চিশতী। এছাড়া অনুষ্ঠানে আঞ্জুমানের বিভিন্ন কমিটির চেয়ারম্যান, কর্মকর্তা এবং ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও দুঃস্থ বয়স্করা উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য রাখেন আঞ্জুমানের রিলিফ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম, আঞ্জুমানের জীবন সদস্য গোলাম আশরাফ তালুকদার প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
