আহ্বায়কের স্বেচ্ছাচারিতা

ত্রিশাল আওয়ামী লীগের ৬৩ সদস্যের পদত্যাগ

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:২৬
ময়মনসিংহের ত্রিশালে আহ্বায়কের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে আওয়ামী লীগের ৬৩ জন সদস্য পদত্যাগ করেছেন। জানা যায়, উপজেলার ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির ত্যাগী নেতাদের আহবায়ক ফকরুল মাস্টারের অবমূল্যায়ন ও গুটিকয়েক নেতা নিয়ে ইউনিয়নের কর্মকাণ্ড পরিচালনা করায় স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ৯৪ সদস্যবিশিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি থেকে যুগ্ম আহ্বায়ক সাত্তার মেম্বার ও গোলাম মোস্তফা বিএসসিসহ ৬৩ জন সদস্য পদত্যাগ করেন। গত রবিবার রাতে স্থানীয় সংসদ সদস্য ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট রেজা আলীর নিকট আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদত্যাগপত্র জমা দেন। উল্লেখ্য, ২০০৪ সালে ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়।