দৈনিক সমকালের সিনিয়র সাব-এডিটর ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক খায়রুল আলমের পিতা লুত্ফর রহমান (৫২) গতকাল সোমবার সকাল ৮টায় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে জন্ডিসে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ জোহর নামাজে জানাজার পর মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিএনপি ও ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
