গতকাল সোমবার পর্যন্ত মেঘনা সেতুর ৪টি এবং মেঘনা গোমতী (দাউদকান্দি) সেতুর ২টি এক্সপানশন জয়েন্ট মেরামতের কাজ এবং ঢালাইকাজ সম্পন্ন হওয়ায় আজ মঙ্গলবার ভোর ৬টায় সেতু দুটি খুলে দেওয়া হবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানায়। ২টি সেতুর ৩০টি এক্সপানশন জয়েন্টের মধ্যে মাত্র ৬টির কাজ সম্পন্ন হয়েছে। বাকি ২৪টি এক্সপানশন জয়েন্ট পরে ১২টি করে দুই বারে ৬ দিন করে বন্ধ রেখে মেরামত করা হবে। সেতু দুটি বন্ধ থাকায় জনগণকে ৪ জানুয়ারি থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সেতু খুলে দেওয়া হলেও ঢালাইর কাজ ভালভাবে জমাট বাধার জন্য পরবর্তী ৬ দিন সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।
