প্রযুক্তি বিশ্ব ২০১৩ আগামী প্রযুক্তির ঘনঘটা

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:১৯
২০১২কে পেছনে ফেলে যাত্রা শুরু করেছে ২০১৩। প্রযুক্তি বিশ্ব যে দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে করে এ বছরেও প্রযুক্তি বিশ্বকে নানা চমকে পরিপূর্ণ করার অঙ্গীকার রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর। নতুন নতুন প্রযুক্তি পণ্য আর গ্যাজেটের পাশাপাশি নতুন প্রযুক্তিও আসবে নতুন বছরে—এমনটাই আশাবাদ প্রযুক্তি গবেষকদের। প্রযুক্তি বিশ্লেষকদের মন্তব্য বিশ্লেষণ করে এই বছরে রাজত্ব করতে যাওয়া কিছু প্রযুক্তির কথা এই লেখায় ধরছেন তরিকুর রহমান সজীব সময়ের পরিক্রমায় ২০১২ সাল পার করে শুরু হয়েছে ২০১৩ সাল। গত কয়েক বছর ধরে প্রযুক্তি বিশ্ব যে দ্রুতগতি অর্জন করেছে, তাতে করে ২০১৩ সালেও প্রযুক্তি বিশ্ব নানা ধরনের চমক জাগানো প্রযুক্তি আর প্রযুক্তি পণ্য নিয়ে হাজির হবে আমাদের সামনে—এটা একরকমভাবে নিশ্চিত। চলতি বছরে কী ধরনের প্রযুক্তি বা প্রযুক্তি পণ্য সাড়া জাগাবে বিশ্বজুড়ে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নাই। প্রযুক্তি বিশ্লেষকদের মন্তব্য আর প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলো ঘেঁটে ২০১৩ সালে রাজত্ব করতে যাওয়া প্রযুক্তিগুলোর কথা তুলে ধরা হলো এই লেখায়। তারহীন চার্জিং সময়ের সাথে সাথে মোবাইল ডিভাইসের ব্যবহার যেমনি বৃদ্ধি পেয়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে মোবাইল ডিভাইসগুলোকে চার্জ করার চিন্তাও। নানা ধরনের চার্জারও এখন এসেছে বাজারে। তবে বছরজুড়েই আলোচনায় ছিল ওয়্যারলেস চার্জিং বা তার ছাড়াই চার্জিং সুবিধা। ইতোমধ্যেই বেশকিছু প্রতিষ্ঠান ওয়্যারলেস চার্জার বাজারে আনার বিষয়ে ঘোসণা দিয়ে রেখেছে। আইএইচএস সাপ্লাই, প্রযুক্তি বাজার গবেষক ও বিশ্লেষক সংস্থা, ধারণা করছে, চলতি বছরে ওয়্যারলেস চার্জিং বাজারে আর দশটা প্রযুক্তি পণ্যের মতোই সাধারণ পণ্যে পরিণত হবে। ত্রিমাত্রিক প্রিন্টিং ওয়্যারলেস চার্জিংয়ের মতো ত্রিমাত্রিক প্রিন্টিং নিয়েও গত বছরের আলোচনার কমতি ছিল না। তবে বাস্তবে খুব বেশি ত্রিমাত্রিক প্রিন্টার শেষ পর্যন্ত চোখে পড়ে নি। তবে এই বছরে এসে ত্রিমাত্রিক প্রিন্টারগুলো একে একে বাজারে আসতে থাকবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। খাদ্যদ্রব্য থেকে শুরু করে রোবট—কোনোকিছুই বাদ পড়ছে না ত্রিমাত্রিক প্রিন্টিং থেকে। ইতোমধ্যেই রোবটের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতেও ত্রিমাত্রিক প্রিন্টিং থেকে। ইতোমধ্যেই রোবটের বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতেও ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার নিয়ে কাজ করে যাচ্ছে একটি প্রতিষ্ঠান। এর বাইরে খাবারের মধ্যে বিশেষ করে চকলেট কোম্পানিগুলো বহুলভাবে ত্রিমাত্রিক প্রিন্টার ব্যবহার শুরু করবে বলে ধারণা করা হচ্ছে। সাধারণ ক্রেতাদের নাগালেও ত্রিমাত্রিক প্রিন্টার এ বছরে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে। মোবাইল পেমেন্ট বিশ্বব্যাপী পেমেন্ট সিস্টেমের ডিজিটাইজেশন ইতোমধ্যেই অনেকখানি সম্পন্ন হয়েছে। উন্নত দেশগুলোতে এখন ই-কমার্স, আর অনলাইন শপিং দখল করেছে অত্যন্ত গরুত্বপূর্ণ স্থান। তবে অনলাইনে সব ধরনের কেনাকাটার পাশাপাশি মোবাইল ওয়ালেট বা মোবাইল পেমেন্ট বাস্তবায়ন নিয়ে জোর আলোচনা চলছে সামপ্রতিক বছরগুলোতে। কিছু কিছু ক্ষেত্রে মোবাইল পেমেন্ট চালু হলেও তা এখনো সার্বজনীন হয়ে ওঠেনি। তবে আধুনিক সব স্মার্টফোনের বদৌলতে এ বছরেই মোবাইল পেমেন্ট সিস্টেম সর্বত্র ছড়িয়ে পড়তে পারে। স্যামসাং, নকিয়া, এলজি, এইচটিসিসহ বড় বড় স্মার্টফোন নির্মাতারা তাদের স্মার্টফোনগুলোতে এনএফসি চিপ ব্যবহার করায় এই সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে মোবাইল পেমেন্ট সর্বত্র চালু হলে অনলাইন শপিংয়ের বড় একটি অংশ মোবাইল পেমেন্টের মাধ্যমে সম্পন্ন হবে। মোবাইল ওএস-এ নতুনের আবাহন স্মার্টফোন আর ট্যাবলেট পিসির ক্রমবর্ধমান বাজারে এখনও পর্যন্ত গুগল’র অ্যানড্রয়েড আর অ্যাপল’র আইওএস-এর বড় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তবে ২০১৩ সালে এসে এই চিত্রটি খানিকটা বদলে যেতে পারে। গত বছরের শেষভাগে মাইক্রোসফট উইন্ডোজ ৮ বাজারে ছাড়ালেও উইন্ডোজ ৮ দিয়ে স্মার্টফোনগুলো মূলত বাজারে আসবে এই বছরে। স্পর্শকাতর ডিভাইসের জন্য এই প্রথম মাইক্রোসফট আলাদা করে ডিজাইন করেছে তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে। তাই স্মার্টফোনে জনপ্রিয় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এদিকে ডেস্কটপে জনপ্রিয় উন্মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু এর মধ্যেই তাদের স্মার্টফোন সংস্করণ উন্মুক্ত করেছে, যাতে কি না উবুন্টুর সব ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা থাকবে। প্রায় সব অ্যানড্রয়েড ফোনেই ব্যবহারযোগ্য এই ওএস নিয়ে অত্যন্ত আশাবাদী নির্মাতা ক্যানোনিক্যাল। এর বাইরে ডোকোমো, ইন্টেলের সাথে স্যামসাংয়ের উন্মুক্ত টিজেন অপারেটিং সিস্টেমও উঠে আসতে পারে আলোচনায়। আবার মজিলার স্মার্টফোন ওএস-ও পিছিয়ে থাকবে না আলোচনায়। স্মার্টফোনের যুদ্ধ অব্যাহত গত বছরে প্রযুক্তি বিশ্বের বড় একটি সময় ধরেই আলোচনা নিজেদের টেনে রেখেছিল দুই টেক জায়ান্ট স্যামসাং আর অ্যাপল। প্যাটেন্ট মামলা নিয়ে এই দুই প্রতিষ্ঠান বিভিন্ন দেশে একে অপরের বিরুদ্ধে মামা চালিয়ে যায়। শেষ পর্যন্ত কয়েকটি দেশে চূড়ান্ত রায় হলেও পুনরায় একে অপরের পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞার আবেদন অব্যাহত রেখেছে। ২০১৩ সালেও নিজ নিজ স্মার্টফোন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখবে এই দুই জায়ান্ট। একদিকে গ্যালাক্সি এস, অন্যদিকে আইফোন প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে নেই কেউ। তবে এর মাঝে আবার গুগলের নতুন এক এক্স-ফোনের জল্পনা-কল্পনাও রয়েছে। স্মার্টফোনে তারাও শীর্ষস্থান দখলতে চায়। এর বাইরে মাইক্রোসফটের সারফেস ফোনেরও গুজব রয়েছে। আবার পিসিতে গত বছরে শীর্ষস্থান দখল করে নেওয়া লেনোভোও ইন্টেল প্রসেসর দিয়ে স্মার্টফোনের বাজার দখল করতে এগিয়ে আসছে। সবমিলিয়ে স্মার্টফোনের বাজারে বেশ বড় ধরনের প্রতিদ্বনদ্বি্তা চলবে এ বছর। টেলিভিশনে বৈপ্লবিক পরিবর্তন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনের মতো টেলিভিশনের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন চলে এসেছে গত কয়েক বছরে। গত বছরের শেষের দিকে ৪কে টিভি প্রদর্শন করা হয়। তবে এখনো পর্যন্ত ৪কে টিভি বাজারে আসেনি, যা এই বছরের পুরোটা জুড়েই আসতে থাকবে। হাই ডেফিনেশন পিকচার কোয়ালিটি ৪কে টিভিকে জনপ্রিয় করে তুলতে পারে। অন্যদিকে ওএলইডি টিভিরও বাজার দখলের সম্ভাবনা রয়েছে বলে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন। ফলে চলতি বছরে টেলিভিশন প্রযুক্তি বিশ্বের বড় একটি স্থান দখল করে রাখবে। শিক্ষায় প্রযুক্তি শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার নতুন কিছু নয়। অনলাইন বিশ্ববিদ্যালয়, ক্লাসরুমে পাঠ্যবইয়ের বদলে ট্যাবলেট পিসি, অনলাইনে পাঠদান- এর সবই দেখেছে প্রযুক্তি বিশ্ব। ২০১৩ সালে এসে এই প্রবণতাগুলো আরও প্রকোট হয়ে উঠবে। বিশেষ করে উন্নত বিশ্বের দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোও নাম লেখাবে এই প্রযুক্তি ব্যবহারে। স্বল্পমূল্যের ট্যাবলেট পিসির কল্যাণেই বাস্তব হবে এই প্রবণতা। আর ছাপা বইয়ের জায়গা আরও একটু বেশি দখল করে নেবে ই-বই। ই-বুক রিডারগুলোর সাথে সাথে ট্যাবলেট পিসিগুলোও ই-বইয়ের কাটতি বাড়তিতে ভূমিকা অব্যাহত রাখবে। সাইবার নিরাপত্তা ও হ্যাকিং সর্বশেষ দুই বছরেই প্রযুক্তি বিশ্বকে বড় ধরনের সাইবার আক্রমণের মুখোমুখি হতে হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোও শিকার হয়েছে এসব সাইবার আক্রমণের চলতি বছরেও সাইবার আক্রমণের ধারা অব্যাহত থাকবে বলেই ধারণা প্রযুক্তি বিশ্লেষকদের। শুধু তাই নয়, আগের বছরগুলোর চাইতেও ভয়াবহ সাইবার নিরাপত্তা সংশ্লিষ্টরা। বিশেষ করে ক্লাউড সার্ভিসের বহুল ব্যবহারের ফলে ক্লাউড সার্ভিসগুলো সাইবার অপরাধীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে এ বছর। আরও পাতলা ডিভাইস প্রযুক্তি পণ্যের ক্ষেত্রে গত কয়েক বছরে মিশ্র করা লক্ষ্য করা গেছে। একদিকে সব ধরনের পণ্য ছোট হয়ে এসেছে। অন্যদিকে আবার স্মার্টফোনগুলোর আকার ক্রমেই ছিল বাড়তির দিকে। ২০১৩ সালে এসেও উভয় প্রবণতায় বাজারে থাকবে। তবে এর বাইরেও গ্যাজেটগুলো আগের চাইতে আরও বেশি পাতলা বা স্লিম হয়ে উঠবে। স্মার্টফোন থেকে শুরু করে ট্যাবলেট পিসি বা ল্যাপটপ কিংবা নোটবুক-সবই আরও পাতলা হয়ে উঠবে। অর্থাত্ পুরুত্ব কমবে সব ধরনের গ্যাজেটস-এর। আর প্রচলিত ডিভাইসের বাইরেও পরিধানযোগ্য আরও ডিভাইস বাজারে আসবে বলেই অনুমান করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।