প্রধানমন্ত্রী ২৪ জানুয়ারি খুলনা যাচ্ছেন

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২০:৪১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ জানুয়ারি খুলনায় সফরে আসছেন। এসময় নগরীর সার্কিট হাউজ ময়দানে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এছাড়া স্থানীয় পর্যায়ের আরও ১১টি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২০১১ সালের ৫ মার্চ সর্বশেষ তিনি খুলনা সফর করেন। মহাজোট সরকারের আমলে খুলনায় এটি তাঁর তৃতীয় সফর। সোমবার প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত খুলনা জেলা প্রশাসনকে অবহিত করে পাঠানো এক সফরসূচিতে উল্লেখ করা হয়েছে- প্রধানমন্ত্রী বেলা ১১টায় খুলনা শিপইয়ার্ডে নির্মিত তীতুমীর নৌঘাঁটিতে নৌ-বাহিনীর প্রথম যুদ্ধজাহাজ কমিশনিং অনুষ্ঠানে, দৌলতপুর জুট মিল পুনঃচালুর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন।