বাঁশখালী ছাত্রদলে সংঘর্ষ ঃ আহত ১৫

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৩, ২১:২৭
বাঁশখালী উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে শেষ হয়। উপজেলা কালীপুর ইউনিয়নের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী জামাল গ্রুপ ও মহিউদ্দিন গ্রুপের বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এক পর্যায়ে ধাওয়া পাল্টা শুরু হয়। এসময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতরা হলেন- নাসির উদ্দিন (২৫), বাহাদুর (২২), মোশারফ হোসেন (২৫), শাহেদ (২২), হুমায়ুন কবির (২৩), হেফাজ উদ্দিন (২৬), গুরুতর আহত মনিরুল ইসলাম (৩৫), রুহুল আমিন (২৮), শফিকুর রহমান (২৭), নঈমুল হক মানিক (২৩) প্রমুখ। বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে র্যালি শেষে আলোচনা সভা বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সোমবার অনুষ্ঠিত হয়। পৌরসভা ছাত্রদলের সভাপতি এম, নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন—বাঁশখালীর সাংসদ আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন—দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মোঃ মহিউদ্দিন, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলমগীর কবির চৌধুরী, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, পৌরসভা সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকী, অধ্যাপক মুবিনুর রহমান, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন—উপজেলা ছাত্রদলের সভাপতি শহিদুল ইসলাম, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন—দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন। এ ব্যাপারে উপজেলা পর্যায়ের নেতারা বলেন- ছাত্রদল কখনো ঝগড়া-বিবাদ করতে পারে না। কিছু সুবিধাবাদি লোক এই অনুষ্ঠানে এসে ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করতে এই কার্যক্রম চালিয়েছে।