ক্যারিয়ার গড়া নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। কোথায়, কী বিষয়ে পড়বেন, পড়া শেষে এর মূল্যায়ন কেমন হবে, চাকরির বাজারে সে বিষয়ের চাহিদা কেমন—এ সব বিষয় নিয়ে অনেকেই হতাশ হয়ে পড়েন। কোন বিষয় ভাল, কোনটা মন্দ—তা নির্ধারণ করা নিয়েও অনেকে ভুল সিদ্ধান্ত নেন। জীবনের শুরুতেই ভুল সিদ্ধান্ত নিলে পরে আর সঠিক অবস্থানে ফিরে আসা যায় না। ক্যারিয়ার গঠনে এসব সমস্যা থেকে সমাধান করতেই ইন্সপিরেশন ইনস্টিটিউট প্রদান করে যাচ্ছে আধুনিক শিক্ষা। ১৯৯৮ সাল থেকে প্রতিষ্ঠানটি শিক্ষা পদ্ধতি ও অন্যান্য সুযোগ-সুবিধার কারণে সফলতার সঙ্গে টিকে আছে। চিরাচরিত বিষয়ের বাইরে গিয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ালেখা করে যে ভালো ক্যারিয়ার গড়া যায়, তা আজ অনেকেই জেনে গেছেন। এই প্রতিষ্ঠানটি আপনাকে সেই ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগই করে দেবে। কেবল ফ্যাশন ডিজাইনই নয়, এখানে রয়েছে ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনের মতন সমকালীন চাহিদাসম্পন্ন ক্রিয়েটিভ বিষয়।
যে সব বিষয়ে পড়ানো হয় :ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে কোর্স করানো হয়। এ ছাড়া এখানে শিশুদের আর্ট শেখানোর জন্যও কোর্স রয়েছে।
কোর্সের মেয়াদ :১৪ বছরের প্রতিষ্ঠান ইন্সপিরেশনে রয়েছে মালয়েশিয়ার লিমক্কউং ইউনিভার্সিটির অধীনে ৪ বছর মেয়াদে বিএ ইন ইন্টেরিয়র আর্কিটেকচার বিষয়ে কোর্স করার সুযোগ। সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ক্রেডিট স্থানান্তরের সুবিধা। ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ও গ্রাফিক্স ডিজাইনে রয়েছে এক বছরের ডিপ্লোমা কোর্স। এ ছাড়া ফ্যাশন ডিজাইন ও ইন্টেরিয়র ডিজাইনের ওপর রয়েছে ছয় মাসের সার্টিফিকেট কোর্স ও গ্রাফিক্স ডিজাইনের ওপর রয়েছে চার মাস সার্টিফিকেট কোর্স করার সুবিধা। ৯৮৯৫১৮৩ নম্বরে ফোন করে এসব কোর্স সম্পর্কে বিস্তারিত আরও তথ্য জানতে পারবেন।
কেন পড়বেন এ সব বিষয়ে :অন্যান্য ডিগ্রি নেওয়ার পর গতানুগতিক চাকরির পেছনে ছুটতে হচ্ছে শিক্ষার্থীদের। চাহিদার তুলনায় টেক্সটাইল/গার্মেন্টস/ইন্টেরিয়র/আর্কিটেকচার বিষয়েগুলোয় যোগ্য প্রার্থীর সংখ্যা বাংলাদেশে অনেক কম। ক্রমবর্ধমান টেক্সটাইল মিল, বায়িং হাউজ, বুটিক হাউজ ও গার্মেন্ট শিল্প, রিয়েল এস্টেট কোম্পানি, ইন্টেরিয়র ফার্ম, নির্মাণ প্রতিষ্ঠান, আসবাবপত্র নির্মাতা, বিজ্ঞাপনী সংস্থা ও হোটেলসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নিজস্ব ব্যবসা ব্যক্তিমালিকানাধীন ফার্ম গড়ে ব্যবসা করতে পারেন এবং এর পাশাপাশি এ সব বিষয়ে চাকরির বাজারে চাহিদাও রয়েছে।
সার্টিফিকেট :ইন্টেরিয়র আর্কিটেকচার বিষয়ে মালয়েশিয়ার লিমক্কউং ইউনির্ভাসিটির অধীনে ৪ বছর মেয়াদে বিএ কোর্স-এর সার্টিফিকেট প্রদান করা হয়। আরো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই এল্যায়েন্স-এর অধীনে এক বছর ও ৬ মাসের মেয়াদের ডিপ্লোমা কোর্স-এ ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইনে সার্টিফিকেট পাওয়ার সুযোগ।
ইন্সপিরেশন ইনস্টিটিউটে কেন পড়বেন :এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। এ ছাড়া শিক্ষার প্রয়োজনীয় সব উপকরণও রয়েছে এখানে। যোগাযোগ :এএএ টাওয়ার, প্লট-৮০, ব্লক-জে, বারিধারা, প্রগতি স্বরণি, ঢাকা।
