মোঃ জাহিদ আহসান রাসেল
সংসদ সদস্য, গাজীপুর-২
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল জানান, এবারের বিশ্ব ইজতেমা সফল করতে সরকারের পক্ষ থেকে মুসল্লিদের সার্বিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি ইজতেমায় আগত মুসল্লিদের সুযোগ-সুবিধা বিবেচনা করে ইজতেমা ময়দানের উন্নয়নে ৯৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতকরণে ১১ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
এ্যাডভোকেট মোঃ
আজমত উল্লাহ খান
মেয়র, টঙ্গী পৌরসভা
টঙ্গী পৌর মেয়র এ্যাডভোকেট মোঃ আজমত উল্লাহ খান জানান, বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে টঙ্গী পৌরসভার পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এর মধ্যে ইজতেমায় আইন-শৃংখলা নিয়ন্ত্রণে র্যাবের জন্য ৯টি ও পুলিশের জন্য ৫টি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এছাড়া সার্বিক যোগাযোগের জন্য ৫টি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে এবং পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এ্যাম্বুলেন্সসহ সকল বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের নির্বিঘ্নে চলাচলের জন্য আশপাশের স্থানীয় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাসান উদ্দিন সরকার
সাবেক এমপি
গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপির কেন্দ ীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার তাবলিগ জামাতের ৪৮তম বিশ্ব ইজতেমার সফলতা কামনা করে বলেন, টঙ্গীতে বিশ্বের দ্বিতীয় বৃহত্ মুসলিম জামায়েত মুসলিম উম্মার ঐক্য গড়ে তুলতে এবং এদেশে ইসলামের অমিয় বাণী প্রচারের মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি ইজতেমায় আগত দেশ ও বিদেশের মুসল্লীদের সুস্বাস্থ্য কামনা করেন এবং ইজতেমা মাঠের অবকাঠামো বৃদ্ধির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এস.এম শাহানশাহ্ আলম
উপজেলা চেয়ারম্যান
গাজীপুর সদর
টঙ্গী থানা বিএনপির সভাপতি ও গাজীপুর উপজেলা চেয়ারম্যান এস.এম শাহানশাহ্ আলম এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমা সফলতা কামনা করে বলেন, ৪৮তম বিশ্ব ইজতেমায় আগত সকল মুসল্লিদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের প্রতি জোর দাবি ও সকলের সহযোগিতা কামনা করে আগত মুসল্লিদের মোবারক বাদ জানান।
