জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি

কাজীপুরে গরীবের ঘরে সন্ধ্যা বাতি জ্বলছে না

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৩, ২১:৫০
ফের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে গরীব ও দুস্থ মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তেলের মূল্য বৃদ্ধির কারণে ইতোমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে গেছে। আয়-রোজগার বৃদ্ধি পাচ্ছে না অথচ পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় গরীব মানুষদের কষ্টে দিনযাপন করতে হচ্ছে। গত কয়েকদিন আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে কাজীপুরের গরীব মানুষরা চরম বিপাকে পড়ছে। তাদের ঘরে আর সন্ধ্যা বাতি জ্বলছে না। সূর্যাস্তের আগেই রাতের খাবার শেষ করে অন্ধকারে থাকতে হচ্ছে গরীব মানুষদের। গরীব ছাত্র-ছাত্রীরা রাতেরবেলা লেখাপড়াও করতে পারছে না। পানাগাড়ি চরের প্রান্তিক কৃষক নজরুল জানান, তেলের মূল্য বৃদ্ধির কারণে সূর্য ডোবার আগেই রাতের খাবার শেষ করেন তিনি। একই গ্রামের দিনমজুর জহুরুল ইসলাম জানান, তেলের দাম বেশি হওয়ার কারণে তার স্কুল পড়ুয়া ২ ছেলের রাতেরবেলা পড়ালেখা বন্ধ রয়েছে।