ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মাহফুজা। বাবার নাম মনির মিয়া।
উপজেলার ভাইটকান্দি মধ্যপাড়া গ্রামে আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, কয়েক শিশু মিলে অভিভাবকদের আগোচরে বাড়ির পুকুরে কাছে চলে যায়। খেলার সময় মাহফুজা পুকুরের পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুরা বাড়ি এসে মাহফুজা পানিতে ডুবে যাওয়ার ঘটনা বলে।
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীকে একদিন ঝালমুড়ি খাওয়াইতে চাই’
পরে তাকে পানি থেকে উদ্ধার করা গেলেও, ততক্ষণে মাহফুজা আর বেঁচে নেই।
ইত্তেফাক/কেকে
