আগামীকাল শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)এর তারিখ নির্ধারণ এবং ১৪৩৪ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ বৈঠকে পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। এতে সভাপতিত্ব করার কথা রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে সে খবর টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ জানিয়েছে। টেলিফোন নম্বর : ৯৫৫-৯৪৯৩, ৯৫৫-৯৬৪৩, ৯৫৫-৫৯৪৭, ৯৫৫-৬৪০৭ এবং ৯৫৫-৮৩৩৭, ফ্যাক্স নম্বর : ৯৫৬-৩৩৯৭।
