শহীদুল হক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

আপডেট : ১০ জানুয়ারি ২০১৩, ২২:১৬
পেশাদার কূটনীতিক মো. শহীদুল হক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব নিযুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় হতে আদেশ জারির পর বিকালে তিনি পররাষ্ট্র সচিবের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। শহীদুল হক বিসিএস পররাষ্ট্র সার্ভিসের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক হিসাবে লন্ডন, জেনেভা ও ব্যাংককে বাংলাদেশ মিশনে কাজ করেন। ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এ কাজ করেন। সর্বশেষ জেনেভায় আইওএম সদর দপ্তরে পরিচালক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতকোত্তর ডিগ্রি নেন। যুক্তরাষ্ট্রের ফ্লেচার স্কুল অব ল এন্ড ডিপ্লোমেসি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে মাস্টার্স ডিগ্রীধারী শহীদুল হক অসাধারণ সাফল্যের জন্য বেশ কয়েকটি পুরস্কারও লাভ করেন। উল্লেখ্য, ইতিপূর্বেকার পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বর্তমানে যুক্তরাজ্যে হাইকমিশনার হিসাবে নিয়োজিত আছেন।