আলী আজম খান
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশের স্পোর্টস ইনচার্জ ইলিয়াস খানের পিতা আলী আজম খান (১০০) গতকাল বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি চার ছেলে, এক মেয়েসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হেনোয়ারা বেগম
দৈনিক আমাদের অর্থনীতির আলফাডাঙ্গা প্রতিনিধি মো. শাহিদুল ইসলামের মাতা হেনোয়ারা বেগম (৫৩) গত বুধবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্বামী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।
খোদেজা খাতুন
কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদের মা খোদেজা খাতুন (৯৯) বৃহস্পতিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি একমাত্র পুত্র সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদসহ নাতি-নাতনী এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
