পেশা নির্বাচনের ক্ষেত্রে এ সময়ের তরুণরা একটু অন্যভাবে চিন্তাভাবনা করে। তারা আজকাল এমন কোনো পেশায় যুক্ত হতে চায় যেখানে শুধু অর্থ নয় পেশাগত চ্যালেঞ্জও উপভোগ করার সুযোগ রয়েছে। শুধু তাই নয়, তারা চায় পেশাগত ক্ষেত্রটি নিজের ভবিষ্যেক সম্ভাবনাময় করে তুলবে। এমন পেশায় যুক্ত হতে হলে সাধারণ পড়াশোনার গণ্ডির বাইরে কিছু বিষয় শিক্ষাজীবনেই নির্বাচন করতে হয়। তরুণ প্রজন্মের এ প্রবণতা উপলব্ধি করে স্থপতি আলমগীর জলিল ১৫ বছর আগে স্থপতি ও ডিজাইনার তৈরির উদ্দেশ্য নিয়ে ইন্সপিরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি স্থাপন করেন।
ডিজাইন ইন্সপিরেশন :ইন্সপিরেশনে রয়েছে পৃথিবী বিখ্যাত লিমককউং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি মালয়েশিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর ইউ অ্যান্ড আই অ্যালায়েন্সের অধীনে পড়াশোনা করার সুযোগ। ইন্সপিরিশনে পড়াশোনা করে শিক্ষার্থী সার্টিফিকেট পাবেন লিমককউং ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর ইউ অ্যান্ড আই অ্যালায়েন্স থেকে। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে ০১৭১১০০৫৯৯৯, ৮৮৩৪৩৫৩।
ইন্সপিরেশনে যে সকল বিষয় পড়ানো হয়
ইন্সপিরেশনে রয়েছে বিএ ইন ইন্টেরিয়র আর্কিটেকচার, যা ৪ বছর মেয়াদি এবং ডিপ্লোমা ইন ইন্টেরিয়র ডিজাইন, যা ২ বছর মেয়াদি কোর্স। সাধারণত ইন্টেরিয়র আর্কিটেকচারে শেখানো হয় মূল নকশায় হাত না দিয়ে কেবল ফলস সিলিং, পার্টিশন, সঠিক রঙের ব্যবহারের মাধ্যমে ঘরের একটি নির্দিষ্ট রূপ দেওয়ার প্রকৌশল জ্ঞান অর্থাত্ সুদৃশ্য গৃহকোণ, বিল্ডিং, অফিস ও অফিসের আসবাবপত্র পরিকল্পিত, সুসজ্জিত, পরিপাটি ও নান্দনিক স্থাপনার কাজটি হলো ইন্টেরিয়র ডিজাইন।
ফ্যাশন ডিজাইন :ইন্সপিরেশনে লিমককউং ইউনিভার্সটির অধীনে ১ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইন ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ’র অধীনে ১ বছর ও ৬ মাস মেয়াদি ফ্যাশন ডিজাইন কোর্স রয়েছে। এসব কোর্সে শেখানো হয়—টেক্সটাইল ফাইবার অ্যান্ড ইয়ার্ন, ওয়েভিং নিটওয়্যার ও ওভেন ফেব্রিকস, সোয়েটার ডিজাইনিং, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, বায়ার করেসপন্ডিং, টোল কোয়ালিটি ম্যানেজমেন্ট, ট্রিমস অ্যান্ড অ্যাকসেসরিজ, কনজাম্পশন অ্যান্ড গার্মেন্টস কস্টিং, টেক্স ডিজাইন মেকিং প্রিন্টিং, মোটিভ ডিজাইন, ইলাস্ট্রেশন, হিস্টোরি অব ফ্যাশন ডিজাইন ইত্যাদি।
গ্রাফিক্স ডিজাইন :এই প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএর ইউ অ্যান্ড আই অ্যালায়েন্সের অধীনে রয়েছে ১ বছর ও ৪ মাস মেয়াদি গ্রাফিক্স ডিজাইন কোর্স। এই কোর্সে শেখানো হয়—বেসিক অ্যাপ্লিকেশন কোর্স, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, ফান্ডামেন্টাল অব গ্রাফিক্স ডিজাইন। ইলাস্ট্রেশন, এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, কোরেল ড্রো, অটো ক্যাড, থ্রিডি অ্যানিমেশন। এ ছাড়াও নিজেই নিজের ঘরের ইন্টেরিয়রের কাজটি করতে পারেন মাত্র ২ মাসের ডিজাইন ইন ইউর ওউন অ্যাপার্টমেন্ট কোর্সটি সম্পন্ন করে। রুমের কোন জায়গাতে কোন ধরনের ফার্নিচার ব্যবহার করতে হবে, রুমে কেমন রং ব্যবহারে দেখতে সুন্দর লাগবে, দিনের অধিকাংশ সময় যেখানে দিতে হবে সেখানে কেমন আলোর প্রয়োজন, কী ধরনের লাইট ব্যবহার করতে হবে, সর্বোপরি বসবাসের জায়গাটিকে কম খরচে কত সুন্দর করে সাজানো যায়—তা শেখানো হবে এই কোর্সে। যোগাযোগ :ইন্সপিরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি, এ এ এ টাওয়ার, প্লট-৮০, ব্লক-জে, বারিধারা, প্রগতি সরণী, ঢাকা।
