ফোকাস : স্বেচ্ছায় পাঠ্যমুখী করার শিক্ষাপ্রতিষ্ঠান

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৩৯
উত্তরা মডেল টাউনের প্রায় জন্মলগ্ন থেকেই নাগরিকদের সুশিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করছে এই প্রতিষ্ঠানটি। এটি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবকদের সমন্বয়ে গঠিত গভর্নিং বডি, দক্ষ অধ্যক্ষ এবং এক ঝাঁক মেধাবী শিক্ষক দ্বারা পরিচালিত। উত্তরায় নিত্য গড়ে ওঠা ব্যয়বহুল ও নামকরা অনেক ইংলিশ মিডিয়াম স্কুলের তুলনায় সীমিত ব্যয়ের মানসম্পন্ন এই প্রতিষ্ঠানটি ক্রমোন্নয়নের এক চমত্কার ধারা অব্যাহত রেখে শতকরা পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ঢাকা বোর্ডে তৃতীয়, চতুর্থ এবং সারা দেশে ৬ষ্ঠ স্থান অর্জনসহ বছরব্যাপী উপহার দিচ্ছে অসংখ্য মেধাবী শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তীব্র প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃতকার্যের হার একরকম ঈর্ষণীয় বলা যায়। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। অধ্যক্ষ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূইয়া পুনরায় এর দায়িত্ব হাতে নিয়ে জিবি’র চেয়ারম্যান, সদস্য এবং শিক্ষকদের সমন্বিত সহযোগিতায় প্রতিষ্ঠানটির উন্নয়নে আত্মনিয়োগ করেন। বিশেষ করে, পুনঃ নিয়োগের পর তিনি একাদশ শ্রেণী চালু করার মধ্য দিয়ে একে মহাবিদ্যালয়ে উন্নীত করার কাজটি হাতে নেন একধরনের চ্যালেঞ্জ হিসেবে। বিদ্যালয়ের মতো কলেজ সেকশনকেও তিনি শীর্ষ ফলাফল তথা জ্ঞানভিত্তিক শিক্ষা নিশ্চিত করার মাধ্যমে প্রথম সারিতে নিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একটি নান্দনিক চ্যালেঞ্জ ‘শিক্ষার্থীদের স্বেচ্ছায় পাঠ্যমুখী করার কাজটিই মূলত করছি আমরা, সেজন্য হাতে নিয়েছি কিছু বিশেষ উদ্যোগ, যেমন; শিক্ষার লক্ষ্য-উদ্দেশ্য সংক্রান্ত কাউন্সিলিং। এর সুস্থ চর্চা, বাস্তবায়ন তথা বিশেষ অনুশিলন পদ্ধতি’র ফলে এখানে পাঠশালা বলতে কোনো কঠোর বাধ্য-বাধকতা বা বইয়ের পোকা বনে যাওয়া নয়, বরং শিক্ষা এখানে আনন্দময় তথা উপভোগ্য একটি বিষয় মাত্র! বিশেষ করে শিক্ষার্থীরা শিক্ষানুশীলনের বিষয়টিকে যাতে আগ্রহ ও গুরুত্ব সহকারে গ্রহণ করে এবং নিয়মিত পড়াশোনা করে, সেজন্য এখানে নিম্ন শ্রেণী থেকেই শিক্ষাটাকে উপস্থাপন বা পরিচয় করানো হয়েছে একটি নান্দনিক চ্যালেঞ্জ হিসেবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১০-এ অভূতপূর্ব ফলাফল করেছে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪৫ জন। তারমধ্যে অকৃতকার্য মাত্র ২ জন এবং অনুপস্থিত ২ জন। বাকি ৫৪১ জনের সবাই পাস। এর মধ্যে ১ম বিভাগ পেয়েছে ৫২৩ জন, ২য় বিভাগ ১৬ জন এবং তৃতীয় বিভাগ মাত্র ২ জন। ভৌত সুবিধাদি :কর্তৃপক্ষের সক্রিয় তত্ত্বাবধান ও সুষ্ঠু ব্যবস্থাপনায় অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কর্তৃক উন্নত শিক্ষাদান এবং নিরিবিলি পরিচ্ছন্ন পরিবেশে নিজস্ব মাঠে নিয়মিত খেলাধুলা ও সমৃদ্ধ বিজ্ঞানাগারে ব্যবহারিক ক্লাস, রয়েছে কম্পিউটার বিজ্ঞান বিভাগে কম্পিউটার ব্যবহারসহ আধুনিক গ্রন্থাগারে অধ্যয়ন ও পুস্তক বিলির সুব্যবস্থা। আছে উন্নত ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থাসহ আধুনিক সুযোগ-সুবিধা। উন্নত শ্রেণীকক্ষ, উপযুক্ত ল্যাব, লাইব্রেরি, তথ্যপ্রযুুক্তি ও পৃথক ইংরেজি চর্চার ব্যবস্থাও রয়েছে। এ বিষয়ে আরও জানতে কথা বলতে পারেন এই নম্বরে ৮৯১২৯৪৪, ৮৯৬১৭৫০। সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি :মেয়েদের জন্য গালর্স গাইড, গার্লস স্কাউট এবং ছেলেদের জন্য ক্লাব ও বয় স্কাউটসহ প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বিতর্কানুষ্ঠান ও বিশেষ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও রয়েছে। শিক্ষা সফরের উপর বিশেষ অ্যাসাইনমেন্ট ও তদানুযায়ী মার্কস দেওয়া এবং পুরস্কারের ব্যবস্থাও আছে। স্থানীয় সমাজ-সেবামূলক কাজেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখ করার মতো। যোগাযোগ :রোড-২৭ ও ১০, সেক্টর-০৭, উত্তরা, ঢাকা।