প্রশিক্ষণ : সম্ভাবনাময় বিষয় হোটেল ম্যানেজমেন্ট

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪০
বিশ্বে প্রতিদিনই নতুন নতুন আধুনিক হোটেল তৈরি হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং সম্পদ থাকার কারণে দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের কাছে আমাদের দেশও ধীরে ধীরে হয়ে উঠছে খুবই আকষর্ণীয়। এ ছাড়া এদেশেও গড়ে উঠছে নতুন নতুন পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট। ফলে দেশ-বিদেশে চাকরির বাজারে হোটেল ম্যানেজমেন্ট বিষয়টি সম্ভাবনাময় বলে বিবেচিত হচ্ছে। আর এ কারণেই হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়ালেখা সবার কাছে দিনে দিনে আকর্ষণীয় হয়ে উঠেছে। বাড়ছে হোটেল শিল্পে চাকরির অফুরন্ত সুযোগ। এ ছাড়াও দেশের বাইরে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সহজতম উপায় হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা। এ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আপনি গড়তে পারেন আপনার স্বপ্নের ক্যারিয়ার। সাধারণত তারকা মানের হোটেলে কাজ করার জন্য প্রয়োজন হয় ইংরেজিতে কথা বলা শেখা এবং হাতে-কলমে দক্ষ প্রশিক্ষণ। আর এ সকল সুযোগ-সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে ‘নিউটন হোটেল স্কুল’। এখান থেকে বিশ্বমানের ল্যাব সুবিধা এবং অভিজ্ঞ দেশি-বিদেশি প্রশিক্ষকের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে যে কেউ হয়ে উঠতে পারে একজন দক্ষ হোটেল প্রফেশনাল। ফ্রন্ট অফিস অপারেশন্স, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং হাউজ কিপিং—প্রতিটি হোটেলে এ ৩টি বিভাগই প্রধান। কেউ যদি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন, তবে মাত্র একটি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেই প্রবেশ করতে পারেন এই পেশাজীবনে। এ বিষয়ে আরও জানতে কথা বলতে পারেন ০১৯৬২৫৯৫৪৬০, ০১৭৩৮৯৬৬৭৯৮ এই নম্বরে। হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে হাতে-কলমে প্রশিক্ষণের বিকল্প নেই। আর এই প্রশিক্ষণের সুযোগ রয়েছে নিউটন হোটেল স্কুলে। এটি সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান, যা রিচার্ড চ্যান্ডলার কর্পোরেশন দ্বারা পরিচালিত। নিউটন হোটেল স্কুলে রয়েছে ফাইভ স্টার হোটেলের সুবিধা, ল্যাব এবং ফুলটাইম দেশি-বিদেশি প্রশিক্ষক। নিউটন হোটেল স্কুলে রয়েছে ৯ মাস মেয়াদি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এ কোর্সে একজন শিক্ষার্থীকে এ পেশার আদ্যোপান্ত শেখানো হয়। আন্তর্জাতিক হোটেলে ন্যূনতম ইংরেজি জানা এবং কথা বলা প্রয়োজন, সেজন্যই ‘ইংলিশ ফর হোটেলস্’ কোর্সটি চালু করা হয়েছে এখানে। একজন শিক্ষার্থী এখান থেকে ৪ মাসের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে হোটেল অপারেশন্স সম্পর্কে নিজেকে দক্ষ ও প্রশিক্ষিত করে তুলতে পারে। নিউটন হোটেল স্কুলের অন্যতম বৈশিষ্ট্য ‘অন দ্য জব ট্রেইনিং’ প্রোগ্রাম। বর্তমানে নিউটন হোটেল স্কুল থেকে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীরা দেশ-বিদেশের তারকা মানের হোটেলগুলোতে কর্মরত রয়েছেন। এসব হোটেলের মধ্যে দুবাইয়ের হায়াত ক্যাপিটাল গেট, প্যান প্যাসিফিক হোটেল, রেডিসন, ঢাকা রিজেন্সি, লেক শোর, রয়েল পার্ক, ওসান প্যারাডাইস প্রভৃতি উল্লেখযোগ্য। নিউটন হোটেল স্কুল বাংলাদেশের একমাত্র সার্টিফাইড অ্যামেরিকান হোটেল অ্যান্ড লজিং এডুকেশনাল ইনস্টিটিউটের পরীক্ষা কেন্দ্র। এ সার্টিফিকেটের মাধ্যমে বিদেশের হোটেলগুলোতে চাকরির সুযোগ রয়েছে। হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে নিউটন হোটেল স্কুল। যোগাযোগ :নিউটন হোটেল স্কুল, খাজা টাওয়ার (৯ম তলা), ৯৫ মহাখালী বাণিজ্যিক এলাকা, বীর উত্তম একে খন্দকার সড়ক, ঢাকা।