পাঠশালা : কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাইলে

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ১৮:৪১
দেশে উচ্চশিক্ষার প্রসারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আটটি বিভাগে প্রায় আট হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এখানে আইন, ব্যবসায় প্রশাসন, ফার্মেসি, কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, সমাজ বিজ্ঞান, ইংরেজি ইত্যাদি বিষয়ে অনার্স ও মাস্টার ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে বনানী ও গ্রিনরোডে পাঁচটি ভবনে প্রায় এক লক্ষ হাজার বর্গফুটে প্রশাসনিক ও শিক্ষাকার্যক্রম পরিচালনা করে আসছে। তা ছাড়া নিকুঞ্জে জোয়ার সাহারায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হোস্টেল রয়েছে। এই হোস্টেলে শতাধিকের বেশি শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছে। এ ছাড়া ঢাকার বাড্ডার সাঁতারকুলে এক একরের অধিক জায়গা ক্রয় করে স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করেছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিকাল ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্রমবর্ধমান ছাত্রছাত্রীদের চাহিদা মেটাতে এবং দেশে ল্যাবভিত্তিক মানসম্পন্ন ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শিক্ষিত অধিক সংখ্যক কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্যে ২০০৭ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার গ্রিনরোডে একটি সুবিশাল ১২তলা ভবনে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ স্থানান্তর করে। সুবিশাল এই ভবনটি প্রায় ষাট হাজার বর্গফুট। উক্ত ভবন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন (বি.ম.ক) কর্তৃক অনুমোদিত। এই ভবনের সর্বাপেক্ষা উল্লেখ্যযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে একটি সুবিশাল মিলনায়তন রয়েছে যেখানে প্রায় পাঁচ শতাধিক ব্যক্তির উপস্থিতিতে সেমিনার, সিম্পোজিয়াম করা সম্ভব। এখানে একটি অত্যাধুনিক আপ টু ডেট লাইব্রেরি রয়েছে। এই ইউনিভার্সিটির সবচেয়ে গর্ব হলো এর সারিসারি ল্যাব ও ক্লাসরুমসমূহ। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে এখানে প্রায় আটটি সুবৃহত্ কম্পিউটার ল্যাব আছে, যেখানে প্রায় ৩০০টি অত্যাধুনিক কম্পিউটার রয়েছে। এ ছাড়া রয়েছে গতিসম্পন্ন ইন্টারনেট ল্যাব। এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে তিনটি কোর্স চালানো হয় বিএসসি (অনার্স) ইন সিএসই (দিবা শাখা), বিএসসি (অনার্স) ইন সিএসই (সান্ধ্যকালীন/ডিপ্লোমা) ও এমএসসি ইন সিএসই। ফলে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানেই উচ্চতর ডিগ্রি নিতে পারে। এমএসসি’তে রয়েছে থিসিস গ্রুপ ও নন থিসিস গ্রুপ, মেধাবী ও উচ্চতর গ্রেড পাওয়া শিক্ষার্থীদের থিসিস করার সুযোগ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হাফিজ মো. হাসান বাবুর এখানে উপদেষ্টা হিসেবে সার্বক্ষণিক উপস্থিতি থাকায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগ একটি আন্তর্জাতিক মানে উপনীত হয়েছে। আরও জানতে যোগাযোগ করতে পারেন ৯৬১৩৮৬৮, ০১৬১১৩৪৮৩৪৬, ০১৯৩৯৮৫১০৬৪ এই নম্বরগুলোতে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে প্রায় পঁচিশ জন পূর্ণকালীন শিক্ষক আছেন। এ ছাড়া এখানে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত খণ্ডকালীন অধ্যাপকবৃন্দ ক্লাস নিয়ে থাকেন। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ছাত্র সংখ্যা সর্ব মোট ২৫০০। এখানে অনেক শিক্ষার্থী স্কলারশিপ পেয়ে বিদেশে উচ্চশিক্ষা লাভ করছেন। যোগাযোগ :ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৬৬ গ্রিনরোড, ঢাকা।