মেহেরপুর সদর উপজেলার মউক এনজিওর আমঝুপি তৃণমূল মডেল একাডেমী চত্বরে একাডেমীর ছাত্র-ছাত্রীদের অভিভাবক নিয়ে এক সমাবেশ ও কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রবিবার একাডেমী মনিটরিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মো. মোজাফফর হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমঝুপি ডাল, তৈল ও বীজ খামারের উপ-পরিচালক একেএম শাহিন কবির, সবজি বীজ উত্পাদন খামারের উপ-পরিচালক সাজেদুর রহমান ও জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মতিউল আশরাফ। প্রধান আলোচক ছিলেন তৃণমূল মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম।
